বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে ১৮ টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান বিতরন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজার আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে সেজন্য খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে জেলার ১৮টি পূজামন্ডপ কে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২ইং) সকালের দিকে খাগড়াছড়ি  রিজিয়নের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর পক্ষে রিজিয়নের জোনাল স্টাফ অফিসার জি টু আই মেজর মো:জাহিদ হাসান ১৮ টি পূজামণ্ডপের সভাপতি/সেক্রেটারি হাতে  আর্থিক অনুদান তুলেদেন।

এ সময় উক্ত পূজামণ্ডপের সভাপতি ও  সেক্রেটারি উপস্থিত ছিলেন। সনাতন ধর্মীয় মানুষের এ উৎসব,  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হবে বলে পূজা মন্ডপের প্রতিনিধিগণ জানান। এবার জেলায় ৫৮টি পূজামন্ডপে জাঁকজমক পূর্ণভাবে,  এই দূর্গা পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে অত্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর থেকে জানানো হয়। এছাড়া অন্যান্য  আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক পূজা মন্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একই সাথে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আগেই যেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের তথ্যভিত্তিক সহযোগিতা  ও সমন্বিত প্রচেষ্টা কামনা করেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit