সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নরসিংদীতে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ছোট ভাইয়ের পারিবারিক কলহ মেটাতে গিয়ে বড় ভাইয়ের দেয়া টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া (৪২) রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকার মৃত আ: মান্নান মিয়ার ছেলে।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে শহিদ মিয়া তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় তাদের কলহ নিষ্পত্তি করতে সেখানে যান তারই বড় ভাই ইদ্রিস মিয়া। নিস্পত্তির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই শহিদ মিয়াকে দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহতের ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit