শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ চৌগাছায় বিভিন্ন মামলায় ৯ আসামি আটক রাঙামাটির জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়েতে ফিরছে ইংল্যান্ড

সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে বিরোচিত সংবর্ধনা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের মুকুট মাথায় নিয়ে আসা সোনাজয়ী পাহাড়ের সোনালী কন্যাদের ঘিরে আরেক ইতিহাস রচনা করলো রাঙামাটিবাসী। বৃহস্পতিবার রাঙামাটি মারি স্টেডিয়ামে পাঁচ পাহাড়ি কন্যাকে শুধু বিরোচিত সংবর্ধনা দিয়েই ক্ষান্ত হয়নি, পুরস্কারে পুরস্কারে আর ফুলেল শুভেচ্ছার বন্যায় আপ্লুত করেছে তাদের। ফলবতি বৃক্ষের মতো নমনীয় মেয়েরা হাসিমুখে আঁজলা ভরে নিয়েছে পুরস্কার আর শুভেচ্ছা।

এশিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করা সাফ জয়ী পাঁচ পাহাড়ি নারী ফুটবলারের জন্য এ সংবর্ধনার আয়োজন করে যৌথভাবে রাঙামাটি পার্বত্য জেরা পরিষদ ও রাঙামাটি জেলাপ্রশাসন। পুরো অনুষ্ঠান ঘিরে স্টেডিয়াম ছিল লোকে লোকারণ্য। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা দেন যে খুব অল্প সময়ের মধ্যে পাহাড়ের ফুটবল প্রতিভাদের উৎসাহিত করার লক্ষ্যে আবাসিক সুবিধাসহ একটি ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বক্তব্য রাখেন, জেলাপরিষদ চেয়ারম্যান অসুই প্রু চৌধুরী ও জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে একটি বিশাল মোটর শোভাযাত্রাসহ সদর উপজেলার প্রবেশমুখে পাঁচ খেলোয়াড়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।খেলোয়াড়দের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন চপলা কিশোরী ঋতুপর্ণা চাকমা। আবেগ উচ্ছাশ আর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সে স্মরণ করে তার ছোটবেলার কোচ ও শিক্ষকদের। যারা তাকে শত বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের সিঁড়িতে তুলে দিয়েছিলেন।অনুষ্ঠানে প্রতি খেলোয়ারড়কে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকার চেক, জেলাপ্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক, এমপি এবং উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পৃথকভাবে নিজদের পক্ষ থেকে নগদ টাকা প্রদান ছাড়াও সেনবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল বিএম আশিকুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী শুভেচ্ছা উপহার, নগদ অর্থ এবং ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়াও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল একাডেমী, মারমা সংস্কৃতি সংস্থা ও ঘাগড়া ইউপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit