শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ চৌগাছায় বিভিন্ন মামলায় ৯ আসামি আটক রাঙামাটির জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়েতে ফিরছে ইংল্যান্ড

রাশিয়ার গণভোট আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’: বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না।’

তিনি বলেন, ‘তথাকথিত গণভোট ছিল একটি প্রহসন, একটি সম্পূর্ণ ছলনা। ফলাফল মস্কোতে তৈরি করা হয়েছিল।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সত্যিকারের ইচ্ছা প্রতিদিন প্রতিফলিত হচ্ছে, কারণ তারা তাদের জনগণকে বাঁচাতে এবং তাদের দেশের স্বাধীনতা বজায় রাখতে তাদের জীবন উৎসর্গ করছে।’ 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষার জন্য ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জাতিসংঘের সনদ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।’

ক্রেমলিন বলেছে, ইউক্রেনের চারটি অংশের সংযুক্তিকরণ আনুষ্ঠানিকভাবে শুক্রবার ঘোষণা করা হবে, পুতিন একটি বক্তৃতা দেবেন।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা স্থল অভিযানে ইউক্রেনের সাফল্যের মধ্যে পুতিন অঞ্চলগুলিকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার গোপন হুমকি দিয়েছেন। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে ক্রেমলিনের মঞ্চস্থ ভোটকে আন্তর্জাতিক শান্তির অবমাননা বলে অভিহিত করেছেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit