শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ চৌগাছায় বিভিন্ন মামলায় ৯ আসামি আটক রাঙামাটির জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়েতে ফিরছে ইংল্যান্ড

পাকিস্তানের এই অভিনেতার সঙ্গে প্রেম করছেন আমিশা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, আমিশা নাকি প্রেমে মজেছেন পাকিস্তানের এক অভিনেতার সঙ্গে। তার নাম ইমরান আব্বাস। তবে প্রেমকাহিনি নিয়ে রটনা হতেই অভিনয়সুলভ ভঙ্গিতেই আমিশা বললেন, ‘আমরা শুধুই বন্ধু।’সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এ নায়িকা। ভিডিওতে দেখা যায়, আমিশার ‘হামরাজ’ সিনেমার ‘দিল মে দর্দ সে জগা হ্যায়’ গানে ঠোঁট মেলান নায়িকা ও তার বন্ধু ইমরান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ইমরানের সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন ছড়ায়। খবর এনডিটিভির।

এই প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করতে গিয়ে হেসে ফেলেন আমিশা। তিনি বলেন, ‘আমিও খবরটা পড়লাম। খুব হেসেছি খবরটা শুনে। অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা হলো। আমরা শুধুই বন্ধু।’ ইমরানের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে আমিশা আরও বলেন, ‘পাকিস্তানে আমার অনেক বন্ধুর সঙ্গেই যোগাযোগ রয়েছে। তারা ভারতকে ভালোবাসেন। আব্বাস ওখানে ছবিতে কাজ করে। আমাদের অনেক কথা হয়।’এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কোনো সময়ই প্রকাশ করেননি প্রেমের কথা। সবসময়ই বন্ধুর অজুহাত দিয়েছেন আমিশা। ৪৬ বছর বয়সী অভিনেত্রীকে ‘গদর’-এর সিক্যুয়েলে আবার দেখা যাবে।

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit