শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

গ্যাস পাইপলাইনে নাশকতা: এরদোয়ানকে ফোনে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার ঘটনাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

পুতিন বলেন, রাশিয়ার গ্যাস ইউরোপে নেওয়ার পাইপলাইনে ‘অগ্রহণযোগ্য নাশকতা’কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জ্বলজ্যান্ত উদাহরণ’ হিসেবে উল্লেখ করা যায়। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রফতানি করার লক্ষ্যে রাশিয়া যে চুক্তি করেছে তা বাস্তবায়নের জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।

এ সময় এরদোয়ান ইউক্রেনের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে পুতিনের প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের খাদ্যশস্য রফতানি করার চুক্তি বাস্তবায়নে আরও সচেষ্ট হতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার সরাসরি বিরোধিতা করেন এবং আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।

বাল্টিক সাগরের নীচ দিয়ে রাশিয়া থেকে নর্ড স্ট্রিম ১ ও ২ নামের যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় তাতে সম্প্রতি ছিদ্র ধরা পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছিল যে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে রাশিয়া বলেছে, ডেনমার্ক ও সুইডেন উপকূলের কাছে যে স্থানে পাইপে ছিদ্র হয়েছে সে স্থান মার্কিন গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা চলতি বছরের শুরুতে মার্কিন কর্তৃপক্ষের এক মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকা বলেছিল রাশিয়ার তৈরি নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন কখনও চালু হবে না। যুক্তরাষ্ট্র এখন ওই হুমকি বাস্তবায়ন করছে কি না এর উত্তর দিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানান এই রুশ কুটনীতিক। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit