শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি নিজেদের ওয়েবসাইটে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ। আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। এদিকে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪০ লাখ ৩৭ হাজার টাকা। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার।

সুপার ১২ থেকে যে ৮টি দল বাদ পড়বে, তাদের প্রত্যেক দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে। এ ছাড়াও সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জেতার জন্য ৪০ হাজার ডলার করে পাবে প্রতিটি দল। এরই মধ্যে সুপার ১২-এর আটটি দল ইতিমধ্যেই বিশ্বকাপে নিজেদের স্পট নিশ্চিত করেছে। সেই ৮টি দল হচ্ছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আর অন্য ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। এখান থেকে ৪ দল যোগ দেবে সুপার ১২-তে। 

বাকি আট দলের মধ্যে‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই আট দলের মধ্যে চারটি দল পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।      

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit