সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলে করোনার হানা পড়েছে। কোভিডে আক্রান্ত হয়েছেন এশিয়া কাপে চোখ ধাঁধাঁনো পারফর্ম করা পেসার নাসিম শাহ। বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বুধবার হঠাৎ করেই বুকে সংক্রমণ দেখা দেয় নাসিম শাহর। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই সঙ্গে প্রচণ্ড জ্বরে ভুগতে থাকেন।  চিকিৎসকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর ডেঙ্গু ও করোনা টেস্ট করানো হয়।

ফলে কোভিড-১৯ পজিটিভ আসে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানিয়েছিলেন, আগের তুলনায় বেশ ভালো আছেন নাসিম। জ্বর কমতির দিকে। এরই মধ্যে এ তরুণ পেসারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।  তবে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে খেলা হবে না তার।  আজ ও রোববার এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। 

অক্টোবরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের।  সেই সফরে নাসিম যাওয়া নিয়েও শঙ্কায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ।
 

প্রসঙ্গত, আরব আমিরাতে সদ্যসমাপ্ত এশিয়া কাপে নজরকাড়া পারফর্ম করেছেন নাসিম শাহ। পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তবে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ফাইনালে উঠানো ইনিংস খেলে মহাতারকায় পরিণত হন নাসিম। ১৯ বছর বয়সি এ সিমার পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন যথারীতি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit