বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইন্ডিয়া টুডের নিবন্ধে প্রধানমন্ত্রীর প্রশংসা, বিএনপি-জামায়াতের সমালোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ভারতের বহুল প্রচারিত ইংরেজি সাপ্তহিক ইন্ডিয়া টুডে’র এক নিবন্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার মূলমন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একমাত্র ভরসা’ উল্লেখ করে ’৭৫ এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধীদের সমালোচনা করা হয়েছে।

শেখ হাসিনা প্রদর্শিত কঠোর রাষ্ট্রনীতির প্রতি ইঙ্গিত করে লেখাটিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু পরিবারের মতো সন্ত্রাসের শিকারদের সর্বদা উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য গণনা করা যেতে পারে। ’বেগম জিয়াসহ ’৭৫ পরবর্তী সরকারগুলোর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বঙ্গবন্ধু পরিবারের খুনিদের মধ্যে একটি শক্তিশালী সংযোগের উল্লেখ করে, এই নিবন্ধে বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করা হয়।

ইন্ডিয়া টুডে’র ডিজিটাল বিভাগের নির্বাহী সম্পাদক দীপ হালদার তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে এই নিবন্ধে লিখেছেন, দেশটির হিন্দুদের জন্য ‘শেখ হাসিনাই একমাত্র ভরসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুধবার প্রকাশিত এই নিবন্ধে বলা হয়, তৃণমূল পর্যায়ের হিন্দুদের সঙ্গে লেখকের আলোচনা এই বিষয়টিকে আরো বিস্তৃত ও স্পষ্ট করেছে।

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাসভবনে তার পরিদর্শনের দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন : ‘আমি এই সত্য থেকে সান্ত্বনা পেয়েছি যে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ কল্পনা করেছিলেন এবং গড়ে তুলেছিলেন, সেখানে গত বছর তাণ্ডব চালানো এমন মৌলবাদীদের জন্য কোনো স্থান ছিল না। ’‘আমার মনে আছে, কিভাবে আপনার পরিবার দেশকে ধর্মনিরপেক্ষ রাখার চেষ্টা করার জন্য এত বড় মূল্য দিয়েছে এবং কিভাবে আপনি, ম্যাডাম প্রধানমন্ত্রী, চার দশকে ১৯ বার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন বলে উল্লেখ করেন তিনি। ’

সূত্র : বাসস 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit