শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম

গৃহকর্মীদের জীবন নিরাপদ করতে উদ্যোগ নেবে সরকার: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : গৃহকর্মীদের জীবনকে নিরাপদ ও নিশ্চিন্ত করতে গৃহকর্মী আইন প্রণয়ন এবং এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২-এ তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে বক্তারা গৃহকর্মীদের জীবনের নানা দুর্ভোগ ও নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, ২০১৫-১৬ এর জরিপে বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ১৭ লাখ।

যা বর্তমানে ২০ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু জাতীয় বাজেটে গৃহকর্মীদের কোনো তথ্য-উপাত্ত নেই। জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের কথাও উল্লেখ নেই। পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা, সঠিক কর্ম পরিবেশ ও মূল্যায়ন নেই বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ প্রণয়ন হলেও এর আইনি কাঠামো দাবি করেন সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। সম্মেলনে গৃহকর্মীরাও নিজেদের জন্য নিরাপদ আবাসনের দাবি জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মুজিবুল হক, এমপি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলেসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নিয়োগকারী ও গৃহশ্রমিক প্রতিনিধিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit