বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, কখন খেলা! যাদের স্কুলের হোমওয়ার্ক জমা দেওয়ার কথা, তাদের কাছেই ফুটবল শিখল ফ্রান্স! বারবার একই পরিণতি, টানা তিন টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’ হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/দুপুর ১২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit