সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের কোন সম্ভাবনা নেই : বিসিসিআই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিজেদের মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কিন্তু সেই জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর পক্ষ থেকে এক কর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবার কোনও সম্ভাবনা আপাতত নেই।

২০০৭ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। আর ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেছিলো তারা। এরপর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না বিশ্ব ক্রিকেটের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান। সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না।  শুধুমাত্র আইসিসি বা এসিসির কোন আসরেই দেখা মিলে ভারত-পাকিস্তান লড়াই।

তাই আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, নিজেদের মাটিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। রিপোর্টে আরও বলা হয়েছে, চলমান টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান সফরে আছেন ইসিবি’র ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো। এই সিরিজ চলাকালীন ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দিয়েছে ইসিবি। প্রস্তাবে পিসিবি ইতিবাচক সাড়া দিয়েছে।

ইসিবি জানে, ভারত-পাকিস্তানে সিরিজ মানেই বড় অর্থ প্রাপ্তি। এই দু’দলের ম্যাচে স্পনসরশিপ আয় এবং টেলিভিশন দর্শকদের আকর্ষণ অনেক বেশি। ইংল্যান্ডে পাকিস্তান-ভারতের বহু মানুষ  বসবাস করায় এই সিরিজটি হলে দর্শকসংখ্যা অনেক বেশি হবে, টিকিটের বড় চাহিদা থাকবে। পিসিবির সাথে আলোচনার পরই বিসিসিআইর কাছে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। সেই প্রস্তাবে কোন আগ্রহ দেখায়নি বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর পক্ষ থেকে এক কর্তা জানান, পাক-ভারত – দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনা আপাতত নেই। আর্থিক লাভের জন্যই এ রকম একটি সিরিজ আয়োজন করতে চাইছে ইসিবি।

এক কর্তা বলেন, ‘পিসিবির সাথে ভারত-পাক সিরিজ আয়োজন বিষয়ে ইসিবির প্রস্তাব  খুবই অদ্ভুত। তবে পাকিস্তানের বিপক্ষে ভারত কোনও সিরিজ খেলবে কি-না, তা বোর্ড ঠিক করতে পারে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার।’ সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit