সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

আমিরাতের হোটেল-অনুষ্ঠানের জন্য করোনা সংক্রান্ত নতুন নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। এরপর দেশটির রাজধানী আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ‘পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা‘র হালনাগাদ তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগগুলোকে (হোটেল ও ইভেন্টস) এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিন পাস সিস্টেম প্রয়োগ করতে হবে। অর্থাৎ দেশটির করোনা অ্যাপের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। যারা করোনার টিকা নিয়েছে এবং টিকা নেওয়ার আওতামুক্ত তাদের ৩০ দিনের গ্রিন পাস থাকবে, আর যারা টিকা নেয়নি তাদের মেয়াদ ৭ দিন।

ভবনের ভেতর এবং বাইরে ফেস মাস্ক পরিধান এখন ঐচ্ছিক (বাধ্যতামূলক নয়)। তবে যারা খাদ্য নিয়ে কাজ করে, সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তি, করোনা পজেটিভ এবং বয়স্কদের মাস্ক পরা বাধ্যতামূলক। এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা আবুধাবির পরিদর্শকরা  চেক করবেন বলেও জানানো হয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত মেডিকেল স্থাপনা, মসদিজ এবং গণ পরিবহন ছাড়া বাকি সব জায়গায় মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। এছাড়া করোনা পজেটিভদের  আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করা হয়েছে। একইসঙ্গে মসজিদে সামাজিক দূরত্ব পালন বাতিল এবং গ্রিন পাসের মেয়াদ ৩০ দিন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit