বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

চীনে রেস্টুরেন্টে আগুন, নিহত ১৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ১৭ জন নিহত ও তিনজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানিয়েছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে দ্রুত পৌঁছে’ বিকেল ৩টার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনে প্রায়শই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণের নীতিমালা ঠিকমত না মানা এবং অনুমোদনবিহীন ভবন নির্মাণের কারণে অগ্নি দুর্ঘটনার সময় ভবন থেকে নিরাপদে সরে আসাও কঠিন হয়ে পড়ে। 

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit