বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চিৎকার-চেঁচামেচি, মেজাজ হারানোয় কোন অসুখ ডেকে আনছেন না তো?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সারাক্ষণ চিৎকার, চেঁচামেচি, মেজাজ হারানোর ফলে কোন মারাত্মক রোগের শিকার হতে পারেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করছেন? কোনও বিষয়েই মাথা ঠান্ডা রাখতে পারছেন না? পরিস্থিতি হাতের বাইরে গেলেই জোরে গলায় কথা বলছেন? মেজাজ নিয়ন্ত্রণে থাকছে না কিছুতেই? জানেন আপনার এই আচরণ কোন মারাত্মক অসুখ ডেকে আসছে? সারাক্ষণ চিৎকার, চেঁচামেচি, মেজাজ হারানোর ফলে কোন মারাত্মক রোগের শিকার হতে পারেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সারাক্ষণ চিৎকার – চেঁচামেচি করলে কী হবে?

রাগ, দুঃখ, অভিমান, হাসি, কান্না সমস্ত কিছুই আমাদের আবেগের মধ্যে পড়ে। এক এক জন মানুষের আবেগ এক এক প্রকার হয়। কারও আবেগ বেশি, কারও আবার কম। কেউ আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। আবার কেউ আবেগের বশেই মারাত্মক রেগে যান। কিন্তু যারা মেজাজ ঠান্ডা রাখতে পারেন না কিছুতেই, তাদের জন্য আশঙ্কার খবর শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সারাক্ষণ চিৎকার করা কথা বলা, চেঁচামেচি করা, মেজাজ ঠিক রাখতে না পারার অভ্যাস প্রভাব ফেলছে আপনার হৃদপিণ্ডে। নিজের অজান্তেই নিজের মারাত্মক ক্ষতি করে ফেলছেন। কারণ, আপনার এই রাগ, মেজাজ শান্ত রাখতে না পারা, চিৎকার করার অভ্যাসই আপনাকে হৃদরোগের শিকার করে তুলতে পারে। এই সমস্ত আচরণগুলির জন্য বেড়ে যায় হার্ট অ্যাটাকের প্রবণতা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশ হয়েছে। যেখানে দেখা গিয়েছে, যারা বেশি চিৎকার করেন, কথায় কথায় রেগে যান, রাগ সংযত করতে পারেন না, তাদের মধ্যে হৃদরোগে প্রভাব বেড়েছে বেশি মাত্রায়। তারা অনেক বেশি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এর জন্য খাদ্যাভ্যাস, লাইফস্টাইলে যেমন নজর দিতে হবে। তেমনই প্রতিদিন শরীরচর্চাও করতে হবে। প্রাণায়াম করতে হবে। যাতে মস্তিষ্ক সচল থাকে এবং তাতে নিয়ন্ত্রণ থাকে। একাগ্রতা, সংযম বৃদ্ধি করতে প্রাণায়ামের জুড়ে মেলা ভার। এরইসঙ্গে মদ্যপান ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন তারা। সমীক্ষায় রাগের সঙ্গে হৃদরোগের অনেক যোগসূত্র পেয়েছেন গবেষকরা। রাগ হৃদরোগের ঝুঁকি মারাত্মক হারে বাড়িয়ে দেয়। তাই এখন থেকে হৃদরোগ প্রতিরোধ করতে রাগ সংযত রাখুন। শান্ত থাকার চেষ্টা করুন। এমনই পরামর্শ বিশেষজ্ঞদের।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit