বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নেহালপুর সাবেক চেয়ারম্যান নজমুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি ও সাবেক দুইবারের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নজমুস সাদতের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার বিকেলে দলিয় কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, ফারুক হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা.বজলুর রহমান, সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমির হামজা প্রমুখ।

উল্লেখ্য নেহালপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজমুস সাদত দীর্ঘদিন ধরে হৃদসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার সকাল ১০ টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে নেওয়ার সময় পথিমধ্যে ১০ টা ১৫ মিনিটে তিনি ইন্তিকাল করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit