বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

চৌগাছায় চেয়ারম্যান মিন্টুর শাহাদৎ বার্ষিকী আজ বিভিন্ন কর্মসুচি ঘোষনা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আজ সোমবার ২৬ সেপ্টেম্বর যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ৯ম শাহাদৎ বার্ষিকী। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বরসিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে সন্ত্রাসীরা।

এ হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। তিনি ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। জিল্লুর রহমান মিন্টু প্রথম দুইবার নির্বাচিত চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক আতিউর রহমানের ছেলে। তার শাহাদৎ বার্ষিকীতে নিজ গ্রামের বাড়ী উপজেলার সিংহঝুলি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের মসজিদে বাদ জহর মিলাদ ও দোয়া মোনাজাত করা হবে। এ ছাড়ারও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিকাল পাঁচ টায় উপজেলা পরিষদ হল রুমে তার স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

কর্মসূচীর মধ্যে রয়েছে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভা। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু জানান, স্মরণসভা ছাড়াও বিভিন্ন মসজিদে শহীদ জিল্লুর রহমান মিন্টুর জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit