রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

নেত্রকোনায় চেয়ারম্যান পদে তিনজন লড়ছেন

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনেও কেউ মনোনয়ন প্রত্যাহার করেন নি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অসীত সরকার সজলের সাথে লড়ছেন দুইজন।চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্ধীতা করছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ৭৫’ এর প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য. জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য আসমা সুলতানা আশরাফ ও স্বাতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছেন সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নেত্রকোনার ব্যবস্থাপক আবু সাঈদ খান জ্যোতি।

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন দাখিলকারী কেন্দ্রীয় জাতীয পার্টির কার্যকরি কমিটির সদস্য জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক আসমা সুলতানা আশরাফ বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যানে। আগে জেলা পরিষদের সদস্য ছিলাম। এবার চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছি। মাঠে কাজ করছি। প্রচুর সাড়া পাচ্ছি। আমি আশাবাদী ভোটাররা আমাকে ভোট দিয়ে নেত্রকোনাবাসীর কল্যানে কাজ করার সুযোগ করে দিবেন।নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট অসীত সরকার সজল বলেন, বিগত সময়ে দল ও মানুষের কল্যাণে কাজের মনমানষিকতা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচিত হলে নেত্রকোনার উন্নয়নে কাজ করব। আশা করি ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমশিন (ইসি)। আগামী ১৭ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের তফসিল ঘোষণা দেন। তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সন্ধ্যা ৬.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit