শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ইডেন ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। রোববার দুপুর ১টায় ইডেন কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ ৷

এসময় ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ২০-২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন৷ সাংবাদিকদের সুস্মিতা বলেন, ‘আমরা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে আবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সঙ্গে ছাত্রলীগের তদন্ত কমিটিকে আমরা মানি না। রিভা ও রাজিয়াকে বহিষ্কার করে তদন্ত করতে হবে।’

তদন্ত কমিটিকে না মানার ব্যাখ্যায় সুস্মিতা বলেন, নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে, সেখানে বেনজীর হোসেন নীশি আছেন।  রোকেয়া হলের এজিএসকে মারধরের ঘটনায় পিবিআইয়ের তদন্তে দোষী সাবস্ত হওয়ায় বেনজীর হোসেন নীশির বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলার আসামি কীভাবে তদন্ত কমিটিতে থাকতে পারেন! আমরা এ তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম।

প্রসঙ্গত, হলের সিট নিয়ে দ্বন্দ্বে এখন দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছে ইডেনের ছাত্রলীগ।  সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে আটক ও মারধরের অভিযোগ আনা হয়েছে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়ার বিরুদ্ধে। এই বিভক্তি থেকেই শুরু হয় ইডেন কলেজ ছাত্রলীগের অন্তর্কোন্দল। এর পর একে একে বেরিয়ে এসেছে সিট বাণিজ্য, দলাদলি, সাধারণ শিক্ষার্থী নির্যাতনসহ নানা অভিযোগ।

নিজের ওপর হামলার বিচার দাবি করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। তার অভিযোগ, মারধর করে তাকে হল থেকে বের করে দিয়েছেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া। সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের অভিযোগ, রাজিয়া ও রিভা আপুর সঙ্গে আমাদের রাজনৈতিকভাবে মিলছে না। আমি দুই একটা জায়গায় জানিয়েছি। কিন্তু লেখক দাদা তো ফোনই ধরছেন না। আমার ওপর হামলার যদি বিচার না হয় তবে আগামীকালের মধ্যে আমি আত্মহত্যা করব।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit