সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বন্দিবিনিময়ে ভূমিকার জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্দিবিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে শনিবার হেয়িাইট হাউসের মুখপাত্র কেরিন জেন পিয়ারে এ ধন্যবাদ জ্ঞাপন করেন। খবর ডেইলি সাবাহর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্দি আরও ২৫০ জনকে গত বুধবার বিনিময় করা হয়েছে। এদের মধ্যে দুজন মার্কিন নাগরিকও রয়েছেন।। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা।   

মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোসহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দি হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থি দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit