সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অস্ত্রের ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। কিয়েভ এটা হতে দেবে না বলে সর্তক করেছেন ইউক্রেন। রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ কথা বলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে পুতিন এবং ল্যাভরভের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, এটি একেবারেই অগ্রহণযোগ্য। দিমিত্রো কুলেবা বলেন, ইউক্রেন হাল ছাড়বে না। আমরা সব পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কথা বলব। রাশিয়াকে স্পষ্ট করে দেব যে এই ধরনের হটকারি সিদ্ধান্ত বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে।

এই পরিস্থিতিতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনেবুঝে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে ইউক্রেনে বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা, শহরসহ ঘরবাড়ি। যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রতিদিন শোনা যায় ধ্বংসের খবর।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit