বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে এমপি জালাল উদ্দিন তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ১০ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যপি শোক র‌্যালি, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে মিলাদ ও দোয়া মাহফিল শেষে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ‘লীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, জেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক ও নেত্রকোনা পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, কলমাকান্দা উপজেলা আ‘লীগের সভাপতি চন্দন বিশ্বাস। অন্যদের মধ্যে পৌর আ‘লীগের সভাপতি সাবেক ও মেয়র মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগের সহ:সভাপতি উসমান গণি তালুকদার, শ.ম জয়নাল আবেদীন, এডভোকেট মজিবুর রহমান, আলী আসগর, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আ‘লীগ নেতা আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন বক্তব্য রাখেন।

বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ, কিংবদন্তী আওয়ামীলীগ নেতা, তিন তিন বারের এমপি মো. জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আমাদের মাঝে না থাকায় আমরা এখন রাজনৈতিক ভাবে অবিভাবকহীন হয়ে পড়েছি। এই হত্যা মামলার সুষ্ঠ তদন্ত নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। আপোষহীন এই নেতার প্রকৃত হত্যা রহস্যের জট খুলে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য: ২০১২ সালের এই দিনে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন।

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit