বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

ভারতে বজ্রপাত ও বাড়ি ধসে ৩৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে ভারতের উত্তরাঞ্চলে রাজ্য উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ১২ জনের এবং ২৪ জনের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে গত পাঁচদিনে বজ্রাঘাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে জনগণ নিজেদের কীভাবে রক্ষা করবে- এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টায় ভারতে বর্ষা মৌসুম। এসময় বজ্রপাতের বিষয়টি লক্ষ্য করা যায়। তবে গত কয়েক বছর ধরে বজ্রাঘাতে মৃত্যুর হার বাড়ছে ভারতে।

বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, জলাশয়ে কমে যাওয়া, দূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে। গত এক বছরে ভারতে বজ্রপাতের হার বেড়েছে ৩৪ শতাংশ। ফলে মৃত্যুও বাড়ছে। ভারতে প্রতিবছর শুধু বজ্রাঘাতেই মারা যান আড়াই হাজারের বেশি মানুষ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াগরাজ শহরে বন্ধুর বাড়ির ছাদে ওঠার পর বজ্রপাতে মোহাম্মদ উসমান নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। তার বন্ধু আজনানও বজ্রপাতে আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উসমানের বাবা মোহাম্মদ আইয়ুব বলেন, তারা ছাদে ওঠার পরপরই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার ছেলের মত্যু হয়েছে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বজ্রপাতের ঘটনাও বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছর ভারতে বজ্রপাত ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০১৬ সালে ভারতে বজ্রপাতের কারণে ১ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়। অপরদিকে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৬৯। সূত্র- আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৪.০৯.২০২২/রাত ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit