বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ যেভাবে দেখবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ দুটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি (জিটিভি)। বাংলাদেশ টি-টোয়েন্টিতে দুর্বল দল।

প্রতিপক্ষ আরব আমিরাতের হারানোর কিছু নেই। তাই সিরিজটি ভালো হবে বলে মনে করছেন বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। তিনি গতকাল বিসিবির পাঠানো ভিডিওবার্তায় বলেছেন,’আরব আমিরাতও এই সময়ে ভালো ক্রিকেট খেলছে। আশা করি দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে। সেইসঙ্গে বিশ্বকাপে ভালো করার জন্য দারুণ প্রস্তুতিও হবে। বিশ্বকাপ সামনে রেখে এই ক্যাম্পে আমাদের সঠিক অনুশীলনের প্রয়োজন ছিল। একটা দল হিসেবে ট্রেনিং ক্যাম্পে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, ছেলেরা খুব ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিতে পারবে। ‘

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান টুর্নামেন্টের উদ্দেশ্যে দেশত্যাগের আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের ব্যাপার। আশা করছি, বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি জিতে আসতে পারি, তাহলে এই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে কাজে লাগবে। টি-টোয়েন্টিতে গত কয়েক ম্যাচ হারলেও যদি জেতার অভ্যাস করতে পারি, তাহলে টিম কম্বিনেশন ও দলের চেহারা বদলে যাবে। এই লক্ষ্যই থাকবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit