বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম

মিখাইল মিজিনসেভ রাশিয়ার নতুন উপ-প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভকে নতুন উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। খবর তাসের। 

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভকে উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। কর্নেল জেনারেল. মিজিনসেভ এর আগে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলমান যুদ্ধে রুশ বাহিনীর মারিউপোল অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মিখাইল মিজিনসেভ।

মিখাইল মিজিনসেভ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি কালিনিন সুভোরভ মিলিটারি স্কুল থেকে স্নাতক হন। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হিসেবে নিযুক্ত হন।

ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে শনিবার উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে দিমিত্রি বুলগাকভকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয় মিখাইল মিজিনসেভকে। 

কিউএনবি/অনিমা/২৪.০৯.২০২২/রাত ১১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit