বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

হার্টের জন্য ‘গুড ফ্যাট’ কোন তেলে পাবেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরের সমস্যা হলে প্রথমেই দোষ পড়ে খাবারের ওপর। চিকিৎসকরাও পরামর্শ দেন বেশি তেল-মসলা খাওয়া যাবে না। হার্টের সমস্যায় তো আরো নয়।   রান্নায় তেলের পাশাপাশি ঘি অনেকে ব্যবহার করি আমরা।

ঘি, মাখন এবং অলিভ অয়েল কোনটি ভালো?

ঘি হলো আনপ্রসেসড্ ফ্যাট বা চর্বি। খাঁটি গরুর ঘিতে আছে ওমেগা থ্রি এবং ভিটামিন এ। ১০০ গ্রাম ঘি থেকে প্রায় ৯০০ ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এ ছাড়া ঘিতে ৬০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট থাকলেও ট্রান্স ফ্যাট নেই। এদিকে ১০০ গ্রাম মাখন থেকে পাওয়া যায় ৭১৭ ক্যালোরি, ৫১ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট এবং ৩ গ্রাম ট্রান্স ফ্যাট। তাই তুলনা করলে মাখনের চেয়ে ঘি বেশি ভালো।

তবে সাম্প্রতিক গবেষণায় জানা যায়, ঘি বা মাখন নয়, হার্টের জন্য ভালো একমাত্র অলিভ অয়েল। কারণ অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা নিয়মিত খেলে শুধু হার্টই নয়, ক্যানসার, ডায়াবেটিস এবং অ্যালজাইমার্সের মতো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ভালো। এ ছাড়া অলিভ অয়েলে ‘গুড ফ্যাটে’-এর পরিমাণ অনেকটাই বেশি। এই গুড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তবে ভাজার ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে একেবারেই নিষেধ করা হয়েছে। তাই অলিভ অয়েল খাচ্ছেন ভেবে মনের সুখে তেলে ভাজা খাবার খাবেন এমন নয়।

রান্নার কাজে যে তেলই ব্যবহার করুন না কেন কয়েকটি জিনিস অবশ্যই মেনে চলবেন

১) একবার রান্না করার পর তেলের রং যদি কালো হয়ে যায় বা তেল ঘন হয়ে যায়, সেই তেল ব্যবহার করা যাবে না।

২) রান্না করার সময় তেল অতিরিক্ত গরম করবেন না।

৩) একবারে অনেকটা তেল কিনে সংরক্ষণ করে রাখবেন না।

৪) সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় তেল রাখা যাবে না।

সূত্র : আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit