বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ব্রাজিলকে গায়ে না মাখা ক্যামেরুন উজবেকিস্তানের কাছে ধরাশায়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানের কাছে ধরাশয়ী হয়েছে ক্যামেরুন। শুক্রবার উজবেকিস্তান ২-০ ব্যবধানে ক্যামেরুনকে হারিয়েছে। আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে ক্যামেরুন। অথচ ক’দিন আগেই দলটির কাপ্তান বলেছিলেন তার দল ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকেও ভয় পায় না। 

ফিফাকে দেওয়া সেই সাক্ষাৎকারে ক্যামেরুন কাপ্তান আবুবকর বলেছিলেন, ‘বিশ্বকাপ হলো সুন্দর ও আবেগের এক টুর্নামেন্ট। ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়াকে নিয়ে কঠিন গ্রুপে রয়েছি আমরা। ব্রাজিলকে ভয় পাই না আমরা। কারণ, বর্তমান দলটি আগের মতো নয়। ’ব্রাজিল দলে সমন্বয়ের ঘাটতি দেখেন আবুবকর, ‘এটা সত্যি যে তাদের কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে; কিন্তু একটা টুর্নামেন্টে অনেকদূর যেতে দলগত পারফরম্যান্স লাগে। বড় বড় তারকা আছে কিন্তু একতা নেই, এমন দল কিছুই পায় না। ’ উজবেকিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা বিশ্বকাপের আগে একটা ধাক্কাও বটে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit