বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

ভূমি অফিসে এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনে বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্য জায়গায় বদলির সুপারিশ করা হয়।

ডিসিদের কাছে পাঠানো চিঠিতে সংসদীয় কমিটির এ সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit