বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ব্রাজিল দলে কারও অহংকার নেই, সবাই বন্ধু : নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। গতরাতে ঘানার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে তার পারফর্মেন্স মুগ্ধ করেছে সবাইকে। চোখধাঁধানো ড্রিবলিংয়ের পাশাপাশি রিচার্লিসনকে দিয়ে করিয়েছেন দুটি গোল। পিএসজির হয়ে এবারের মৌসুমটাও ভালো কাটছে নেইমারের।এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। ঘানার বিপক্ষে ম্যাচ শেষে নেইমার জানিয়েছেন, ব্রাজিল দল নিয়ে তার ভাবনার কথা।

তিনি বলেন, ‘আমি অনুশীলনে সবাইকে বলেছি, সবাই আমাদের আক্রমণাত্বক রূপটা দেখতে চায়। কেউ পছন্দ করুক বা না করুক, আমাদের চার ফরোয়ার্ড ও পাকেতা আছে। সবাইকে বলেছি, এভাবে খেলতে চাইলে সবাইকে সংঘবদ্ধ হয়ে খেলতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। দৌড়াতে হবে সবাইকে। আর সেটা হচ্ছে দেখে ভালো লাগছে। এই দলে কারও অহংকার নেই, এটা অহংকার ছাড়া দল, যেখানে সবার মধ্যে ভালো সম্প্রীতি আছে। যারা খেলছে এবং যারা বাইরে আছে, সবাই বন্ধু। ‘

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া সাক্ষাতকারে নেইমার জানিয়েছেন নিজের ফিটনেস এবং ভিনিসিয়ুসের সঙ্গে বন্ধুত্বের কথাও, ‘শারীরিকভাবে ভালো বোধ করছি। মাঠে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। ইনজুরিই ঝামেলা করেছে। আমি শতভাগ ফিট থাকলে এবং নিজের খেলাটা খেলতে পারলে, প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন হয়ে ওঠে। ভিনির সঙ্গে দারুণ সম্পর্ক আমার। চার ফরোয়ার্ডের বাইরে সে আমার বন্ধু। সে যেভাবে খেলছে, তাতে আমি ভীষণ খুশি। আমাদের বন্ধুত্ব দিন দিন আরও ভালো হচ্ছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit