বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসলো কুড়ি ওভারের ম্যাচটি। যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ভারত। আর মাত্র ৮ ওভারের ম্যাচেই বিশ্বরেকর্ডটি গড়ে ফেললেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য এ ম্যাচের আগেই রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন রোহিত।

শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত।  ম্যাচে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। রোহিত ২০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর এরইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার মালিক হয়ে যান রোহিত।  

এ ম্যাচের আগে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার মার্টিন গাপটিল ও রোহিত শর্মা।  দুজনের ছক্কার সংখ্যা ছিল ১৭২। তবে শুক্রবার ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনটা নিজের করে নিলেন ভারতের অধিনায়ক (১৭৬টি)। 

সে হিসেবে তালিকায় দ্বিতীয়তে নেমে এলেন গাপটিল। তৃতীয় স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ক্যারিবীয় জায়ান্টের ছক্কার সংখ্যা ১২৪টি।  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit