বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সবাই থাকলেন ফেদেরার চললেন একা, যাওয়ার সময় যা বললেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : গ্রেটদের চেয়েও যে তিনি আরও গ্রেট, গ্র্যান্ড স্ল্যামের হিসেব কষে তা বোঝা যাবে না। পদক তো সবসময় জীবনের গল্প বলে না। পরিসংখ্যানের বিচারে তো সব রায় দিতে পারে না মহাকাল। রজার ফেদেরারও তেমনই, টেনিস কোর্ট আর জীবনের নানা উত্থান-পতনে তিনি হয়ে উঠেছেন টেনিসের মহাতারকা। নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন বহুবার। তবুও নক্ষত্রদেরও তো মরে যেতে হয়, কবি জীবনানন্দের বলে দেওয়া সেই সত্য মেনেই আপন কক্ষপথ ছাড়লেন রজার ফেদেরার। যাওয়ার সময় বলে গেলেন তার মনের কোণে লুকিয়ে থাকা কথা।

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে মাইক্রোফোন হাতে নিয়ে লম্বা দীর্ঘশ্বাস, তারপর ফেদেরার বললেন, ‘কোনোমতে কেটে গেল, তাই না? আমি খুশি। তোমাদের যেমন বলছিলাম। আমার কোনো দুঃখ নেই।’কোনো দুঃখ নেই সেই কথার মাঝেই তো জীবনের সব দুঃখরা ভর করে। সেই দুঃখ চেপেই তিনি বললেন, ‘আরো একবার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষবারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো একটা ম্যাচ হলো। আমি খুশি।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit