সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘সরকার ভয় পেয়ে গুলি চালাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে জনগণের ন্যায়সংগত আন্দোলনে গুলি চালাচ্ছে। স্বৈরাচার এরশাদ এমন গুলি চালিয়েছিল, টিকতে পারেনি। এই সরকারও পারবে না। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বারবার বলছে, নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন দেন। কিন্তু ভালো কথা শোনার লোক আওয়ামী লীগ না। শুক্রবার রাজধানীর বছিলা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর জোন আয়োজিত জনসভায় নজরুল ইসলাম খান এসব মন্তব্য করেন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচিতে কয়েকজন নেতা-কর্মীর মৃত্যুর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, সরকার বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন মোটা চালের দামও ৫০ টাকার বেশি। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। এখন ঘরে ঘরে বেকার। সরকারের লুটপাট, দুঃশাসনের কারণে কিছু মানুষ কোটিপতি হয়েছে আর ৪ কোটি মানুষ দরিদ্র হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, লড়াই তো করতেই হবে আপনাদের, আন্দোলন সংগ্রাম করতে হবে। রাজপথের আন্দোলন সংগ্রাম যেটা বলেছেন আমাদের নেতা তারেক রহমান। যে ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন। আপনারা চলে যান, পদত্যাগ করুন, এই সংসদ বাতিল করে দেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুন। নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার প্রতিষ্ঠা করবে। তারা হবে জনগণের সরকার।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ।

কিউএনবি/বিপুল/২৩.০৯.২০২২/ রাত ১০.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit