শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

সাফজয়ী আঁখির বাবাকে পুলিশের হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা নিয়ে যখন সারাদেশ উৎসবে মেতেছে ঠিত তখনই দুঃসংবাদ শুনতে হল ফুটবলার আঁখি খাতুনকে। সরকার থেকে পাওয়া জমি নিয়ে তার বাবাকে শাসিয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন। এমন অভিযোগ করেছেন আঁখি ও তার বাবা।

জানা গেছে, সরকার থেকে একটি জমি পেয়েছে আঁখির পরিবার। এই নিয়ে আরেকজন মামলা করলে আদালত থেকে একটি নোটিশ জারি করা হয়। আঁখির বাবাকে সেটি দিতে যান সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের এএসআই মামুন। এই নিয়ে আঁখির বাবার সঙ্গে এএসআইয়ের বাগবিতণ্ডা হয়। তখন এএসআই শাসিয়েছেন বলেও দাবি করা হয়। ওই নোটিশে সই করতে রাজি না হওয়ায় তার বাবাকে থানায় উঠিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আঁখির বড় ভাই নজরুল ইসলাম। একইসঙ্গে বাড়িতে এলে আঁখিকেও থানায় যেতে বলা হয়েছে।

এ বিষয়ে আঁখি দাবি করেন, ‘আমার বাবাকে থানা থেকে ধমকিয়েছে একটা পেপার নিয়ে। বলেছে সই করতে হবে। বাবা সই করেননি। তাই বাবাকে থানায় নিয়ে যাবে বলেছে। আমাকে ফোনে জানানো হয়েছে। আমি বাড়িতে যাওয়ার পর আমাকেও থানায় যেতে হবে।’

আঁখির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাদী বা আসামি কোনোটাই না। আমি পুলিশকে বলেছি, আপনারা ইউএনও মহোদয় বা ডিসি স্যারের সঙ্গে কথা বলেন। তখন আমাকে কটূক্তি করেছে তারা। আর এক পুলিশ সদস্য আমাকে ধরে নিয়ে যাবে বলেছে।’

আঁখির বড় ভাই নাজমুল ইসলাম বলেন, ‘বুধবার বিকালে শাহজাদপুর থানা থেকে এএসআই মামুনসহ একটি টিম এসে আমার বাবাকে বলেন, সরকার থেকে আঁখিকে যে জায়গাটা দেওয়া হয়েছে কোর্ট থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপনারা এখান থেকে চলে যান। তা না হলে থানায় ধরে নিয়ে যাবো।’

ঘটনার সত্যতা শিকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আঁখিদের জমি সংক্রান্ত বিষয়ে কোর্ট থেকে একটা নোটিশ এসেছিল। সেই নোটিশে কপিটা এএসআই মামুন আঁখির বাবাকে দিতে গিয়েছিল এবং রিসিভ করে একটা সই দিতে বললে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে এএসআই মামুনকে দিয়ে সরি বলানো হয়েছে।’

শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলার পারকোলা গ্রামে সরকারের ২৫ শতক খাস জায়গা রয়েছে। সেখান থেকে চলতি বছরের মে মাসে আঁখি খাতুনকে আট শতক জায়গা দেওয়া হয়েছে। সেটা এখন আঁখির পরিবারের দখলে আছে। বাকি জায়গা আমাদের দখলে রয়েছে। কিন্তু কয়েকদিন আগে ওই গ্রামের মোকরাম প্রামাণিক নামের একজন পুরো জায়গায় তার দাবি করে কোর্টে একটা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট থেকে একটা নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে কপি আঁখির বাবার কাছে দিতে গিয়েই এএসআই মামুনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।’

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit