মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা আঙুর নাকি কিসমিস, কোনটির পুষ্টিগুণ বেশি?

জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান,  বুধবার স্থানীয় সময় বিকালে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, পদ্মা সেতু নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট  লাচেজারা স্টোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি অতিথিদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক দোষারোপের চেষ্টা করেছিল। পরিবর্তীতে প্রমাণ হয়েছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি।

বাংলাদেশিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit