রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

৯৯৯ কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ- কনের বাবাকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে বাল্য বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,বুধবার ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ে এবং মেয়ের বাবা কে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাল্য বিয়ের আয়োজন করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন -২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবার ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়েকে প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মেয়ের বাবা থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের হেদায়েত উল্যা’র মেয়ে ও স্থানীয় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫) বাল্য বিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাল্য বিয়ের আয়োজন করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন -২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবার ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়েকে প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মেয়ের বাবা থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit