বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাপান প্রবাসী সেই নারীর বাড়িতে এবার ডাকাতি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরা পদ্মাসেতু এলাকার পশ্চিম নাওডোবা মৌজায় জমি কিনে এক জাপান প্রবাসী নারী প্রতারিত হয়েছেন। এবার সেই নারীর বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির কেয়ারটেকারকে বেঁধে রেখে ডাকাতদল এই ডাকাতি করেছে। নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতির সময় জাপান প্রবাসী নারী বাড়িতে না থাকায় প্রাণে বেঁচেছে বলে ধারণা করেছে এলাকাবাসী। ঘটনাস্থল পুলিশ পরিদর্শণ করেছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানাগেছে, জাপান প্রবাসী নারী মায়া বেপারী (৪৫) মাদারীপুরের শিবচর উপজেলার কাঠাল বাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলী বেপারীর মেয়ে। মায়া বেপারী দীর্ঘদিন ধরে জাপান প্রবাসে রয়েছেন। তার ছেলে ও মেয়ে জাপান প্রবাসী। মায়া বেপারী মধ্যে দেশে ফিরে পদ্মা সেতু এলাকায় জমি ক্রয় করেন। তা দেখে এলাকার কতিপয় দুষ্ট প্রকৃতির লোক তার কাছ থেকে অর্থ দাবী করেন। ইতোমধ্যে মায়া বেপারীর ক্রয়কৃত ২টি জমিও তারা দখল করতে চেষ্টা করে। রাতের আধারে সেই জমি ভড়াটেরও চেষ্টা করে। গত মঙ্গলবার মায়া বেপারী তার বসত বাড়ি সংলগ্ন আরো একটি জমি ক্রয় করে রেজিস্ট্রি করেন। পরে তিনি ঢাকার বাসায় চলে যান। সেই রাতেই ডাকাত দল মায়া বেপারীর বাড়ি এসে কেয়ারটেকারকে বেঁধে রেখে বাড়িতে ডাকাতি করে।

প্রবাসী নারী মায়া বেপারী বলেন, আমি জাপানে চাকুরী করে দেশে টাকা আনি। সেই টাকায় জমি ক্রয় করি। আমিতো কোন দুর্নীতি করি না। আমি জমি কিনতে টাকা পাই কই তা নিয়ে মানুষের মাথা ব্যাথা। অনেকে আমার কাছে জমি বিক্রি করে আবার বেশী দামে অন্যত্র বিক্রি করে দেয়। কেউ আবার আমার ক্রয়কৃত জমি দখল করতে চেষ্টা করে। আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবার আমার বাড়িতে ডাকাতি করে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও জমির গুরুত্বপূর্ন কিছু কাগজ নিয়ে গেছে। আমি বাড়ি না থাকায় ডাকাত দল আমার কোন ক্ষতি করতে পারেনি। আমাকে পেলে হয়তো খুন করতে পারতো। আমি প্রশাসনের কাছে জানের নিরাপত্তা চাই।

কেয়ার টেকার জানায়, সে রাতে একাই ঘরে ঘুমিয়ে ছিল। ৪-৫ জনের একটি ডাকাতদল এসে প্রথমে তার মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাকে মারধর করে আলমারি, ট্র্যাং ও সিন্দুকের চাবি নিয়ে যায়। ডাকাতদল ডাকাতি শেষে চলে গেলে সে ডাক চিৎকার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ উপপরিদর্শক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রবাসী সেই নারীকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit