রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

চৌগাছা থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা থানা পুলিশের আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলাপুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার দার ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলালহুসাইন, উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবিএমআহসান হাবিব, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণস¤পাদক ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুরউদ্দীন আল মামুন হিমেল, উপজেলাযুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজ, মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পকে  মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বরং বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit