বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার বিকেলে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশ থেকে সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। বিশেষ করে হিন্দুধর্মালম্বীরা যেন আসন্ন দুর্গাপুজা যেন নির্বিঘ্নে করতে পারেন সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সমাবেশের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম শয়তান কোনো দলের নয় উল্লেখ করে বলেন, ‘শয়তানের সংখ্যাও খুব কম। কিন্তু তারা সবসময় অনিষ্ট করার চিন্তায় থাকে। তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে।’ এ সময় তিনি হলিআর্টিজান, কুমিল্লায় মন্দিরে হামলাসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, সহকারি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, বীরমুক্তিযোদ্ধা জমসেদ শাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মমিন বাবুল, কাজী মাঈন উদ্দিন, কাজী কেফায়েত উল্লাহ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮