বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান দেখতে ভিড় করেছেন বহু মানুষ। ওয়েস্টমিনিস্টার অ্যাবের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। অনেকে মোবাইল ফোনে শেষকৃত্যানুষ্ঠানের লাইভ ভিডিও দেখছেন। ওয়েস্টমিনস্টার অ্যাবির শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনা লাউডস্পীকারে শুনছেন অনেকে।

এদিকে রানির কফিন নিয়ে আরেকটি শোকমিছিল যাত্রা শুরু করেছে। এটি আগেরটির চেয়ে অনেক বড়, পাড়ি দেবে আরও অনেক দীর্ঘপথ। এই শোকমিছিলে আছে মোট সাতটি গ্রুপ।

এবার শোকমিছিলের পেছনে পেছনে একটি গাড়িতে যাচ্ছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস, এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন।

দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি।

শোক মিছিলের একেবারে সামনে আছে রাজকীয় ক্যানাডীয় মাউন্টেড পুলিশের দল। রানির কফিনের দুপাশে আছেন কফিন বহনকারীদের দল এবং দেহরক্ষীরা।

যেসব রাষ্ট্রনেতারা শেষকৃত্যানুষ্ঠানে এসেছিলেন এখন তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

কিউএনবি/বিপুল/১৯.০৯.২০২২/ রাত ৯.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit