বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

আর্সেনালের শীর্ষে ওঠার ম্যাচে ভিনির অনুকরণে জেসুসের উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্সেনাল। গোল তিনটি করেছেন উইলিয়াম সাবিলা, গ্যাব্রিয়েল জেসুস এবং ফাবিও ভিয়েইরা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। ম্যাচটির ফলাফল ছাপিয়ে সোশ্যাল সাইটের আলোচনায় চলে এসেছে গ্যাব্রিয়েল জেসুসের উদযাপন।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শুরু করে আর্সেনাল। ১৭ মিনিটেই উইলিয়াম সাবিলার গোলে তারা এগিয়ে যায়। বুকায়ো শাকার দারুণ এক কর্নারে হেডে লক্ষ্যভেদ করে আর্সেনালকে লিড এনে দেন উইলিয়াম। ১১ মিনিট পরই দারুণ হেড থেকে দ্বিতীয় গোলটি করেন জেসুস। এরপর ব্রাজিল তারকাকে দেখা যায় তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুসের অনুকরণে গোল উদযাপন করতে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই উদযাপন আমার বন্ধু ভিনির জন্য। ’

গোল উদযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের উঠতি তারকাকে ‘বানর’ বলেও আক্রমণ করা হয়েছিল। এমন বর্ণবাদী আক্রমণ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এবার ভিনির অনুকরণে উদযাপন করে তার পাশে থাকার বার্তা দিলেন জেসুস। বিরতির পর চতুর্থ মিনিটেই দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন ফাবিও ভিয়েইরা। এর পরও ব্রেন্টফোর্ডের দুর্গে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে মিকেল আরতেতার দল। তবে সেগুলো ঠেকানোর পুরো কৃতিত্বই ব্রেন্টফোর্ড গোলরক্ষকের।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit