বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প?

কাল নেপালকে হারালেই সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেপাল। দুই দল এর আগে এই আসরের শিরোপা জিততে পারেনি।  পরিসংখ্যানে দুই দলই শক্তিশালী। তবে চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স কিছুটা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখছে। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আগামীকাল সোমবার বিকেল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি।  kalerkantho

টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দুই দলেরই এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি একবারও। ইতিমধ্যে এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে।  kalerkantho

এবার ভারত বিদায় নেওয়ায় নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩-০ গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়। এতে ভারতীয়দের মনোবল এতটাই দুর্বল হয়ে যায় যে সেমিফাইনালে এসে নেপালের কাছে হেরে যায় ১-০ গোলে। নেপাল ও বাংলাদেশের লড়াইয়ে অবশ্য হিমালয়কন্যারাই এগিয়ে আছে। সাফে এর আগে তিনবারের দেখায় শতভাগ জয় পেয়েছে নেপালের মেয়েরা। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে।  kalerkantho

২০১০ সালে সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে নেপালিদের কাছে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৯ সালে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে নেপালের কাছে পরাজিত হয়। এবার কি সেই ইতিহাস পাল্টে দিতে পারবে সাবিনা-কৃষ্ণা-মারিয়ারা?

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit