রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

অনাগত মেয়ের নাম চূড়ান্ত করলেন মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেসক্ : অভিনেত্রী মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। ইতোমধ্যে সে খবর সকলকে জানিয়েছেন তিনি। তবে অনাগত সন্তানের নাম কী হবে সেটা জানালেন মাহি। ছেলে হবে নাকি মেয়ে, সেটা জানেন না। তবে মেয়ে হলে নাম কি হবে সেটা চূড়ান্ত করেছেন বলে জানালেন অভিনেত্রী। রাজধানীর এফডিসিতে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মা হওয়া প্রসঙ্গে  মাহি বলেন, ‘আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!’

এই অভিনেত্রী বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই। ’তিনি আরও যোগ করেন, ‘মা হতে যাওয়ার অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। ’

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে ‘ফারিশতা’ নামে মাহি ও তার স্বাী রাকিব সরকারের একটি রেস্টুরেন্ট আছে।   চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই মেয়ের নাম রাখার কথা জানালেন নায়িকা। প্রথম স্বামী অপুকে ডিভোর্স দিয়ে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit