বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

মায়ের মৃত্যুতে জ্ঞান হারানো সুমাইয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ওসি আনচারুল করিম।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মায়ের মৃত্যুতে জ্ঞান হারানো সুমাইয়া মায়ের মরদেহ রেখে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে সুমাইয়া আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয় পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম।

জানা যায়, সুমাইয়া পানছড়ি উপজেলা সদরের সাঁওতাল পাড়ার বাসিন্দা মো. রফিকুল ইসলামের মেয়ে। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ তার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। সকালে কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সুমাইয়া। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ খবর আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন মা আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সুমাইয়া। তখন দ্রুত তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার মায়ের মৃত্যুর খবরে স্বজন-প্রতিবেশীসহ সবাই শোকে কাতর।

এদিকে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আনচারুল করিম। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্যালাইন লাগানো অবস্থায় সুমাইয়াকে মানসিক সাপোর্ট দিয়ে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যান তিনি। চমেক হাসপাতালে মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় বসে সুমাইয়া। পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলি চাকমা জাগো নিউজকে বলেন, সার্বক্ষণিক তার খেয়াল রেখেছি। তবে পরীক্ষা দিতে এসে তার কোনো অসুবিধা চোখে পড়েনি। মাতৃস্নেহে তার মাথায় হাত বুলিয়ে শান্ত হয়ে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছি।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) আনচারুল করিম  বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মায়ের মৃত্যুতে জ্ঞান হারানো মেয়েটিকে হাতে স্যালাইন লাগানো অবস্থায় আমি নিজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি। এটা দায়িত্ব মনে করেই করেছি। তাকে সাহস যুগিয়েছি এবং দুজন পুলিশ সদস্যকে সার্বক্ষণিক তার পাশে থাকার ব্যবস্থা করেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit