বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলেনস্কিকে ভাষণের অনুমতি দেওয়ার পক্ষে ভারতের ভোট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার অনুমতি নিয়ে শুক্রবার জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়েছে। জেলেনস্কিকে অনুমতি দেওয়ার পক্ষে পড়েছে ১০১ ভোট, বিপক্ষে পড়েছে সাত ভোট। ১৯ সদস্য ভোটদান থেকে বিরত ছিল। ওই খসড়া সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়া ১০১ দেশের মধ্যে রয়েছে ভারতও।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, বর্তমানে বিশ্বের প্রধান উদ্বেগের বিষয় খাদ্য, সার এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে এখন যুদ্ধের সময় নয়। শুক্রবার উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের এক ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মোদি। 

পুতিনকে তিনি বলেন, আমি জানি যে এই সময় যুদ্ধের সময় নয়। আমি আপনাকে ফোনেও এ কথা বলেছি। বৈঠকে পুতিন মোদিকে বলেন, আমি ইউক্রেনের সংঘাতে আপনার অবস্থান এবং আপনার উদ্বেগ সম্পর্কে জানি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ভারত প্রকাশ্যে মস্কোর আক্রমণের সমালোচনা করেনি। বরং সম্প্রতি রাশিয়ার তেল, কয়লা এবং অন্যান্য রপ্তানি দ্রব্য কেনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে নয়াদিল্লি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit