বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স ‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা

লতার তাণ্ডবে বড় জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের তাদের মাটিতেই উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লতা মন্ডলের তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার আবুধাবিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে করে আরব আমিরাত।

ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারির কাছ থেকে। ৩২ বলে ৩৯ রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। এরপরই শুরু হয় লতার তোপ। পরে ৪০ বলে ৭ উইকেট হারিয়ে আমিরাত করতে পেরেছে মাত্র ১৩ রান। ৩ ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন লতা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় নয়টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের মেয়েরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit