বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

৪১তম বিসিএসের ফল চলতি সপ্তাহে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ৪১তম বিসিএসের ফল চলতি সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি বলেন, ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে না। চেষ্টা করছি আমরা, এই সপ্তাহেই ফল প্রকাশ হবে। আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব এ কথা জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে নির্ভুলভাবে ফল না আসে, ততক্ষণ পর্যন্ত ফল প্রকাশ করা হবে না। এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, কোনো ভুল রেখে ফল প্রকাশ করা হয় না। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে, এটা (ফল প্রস্তুত) শেষ পর্যায়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশের আশা করছি।

৪১তম বিসিএসে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করে, যা এযাবতকালের আবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ। গত বছরের ১৯ মার্চ ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঠিক সময়ে ফল প্রকাশ করতে পারেনি পিএসসি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছরের ১ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এরপর আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ নভেম্বর, শেষ হয় ৭ ডিসেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit