সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

মাত্র ৩১০০ টাকায় নাচের শো করা সেই স্বপ্না এখন কোটিপতি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের প্রথম দিকে ৩ হাজার ১০০ টাকার বিনিময়ে নাচের শো করা স্বপ্না আজ ৫০ কোটি টাকা সম্পত্তির মালিক। তিনি এখন একেকটি স্টেজ শো করতে ২৫ থেকে ৫০ লক্ষ টাকা নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি।

kalerkanthoস্বপ্না চৌধুরী

স্বপ্না চৌধুরী, এই নামটা এখন কারো অজানা নয়।  সকলের কাছেই পরিচিত এই নামটি।

 

নিজের ভিন্নরকম স্টাইল আর নাচে সকলের মন জিতে নিয়েছেন তিনি। ‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে স্বপ্নার নাচ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।  kalerkantho 

মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় স্বপ্না। ছোটবেলায় তাঁর নাম ছিল সুস্মিতা। স্বপ্নার বাবা ভূপেন্দ্র অত্রি দীর্ঘ দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। এমনও সময় গেছে যে বাবার চিকিৎসা, ওষুধ সব খরচ করতে গিয়ে বাড়ি বন্ধক দিতে হয়েছিল স্বপ্নাদের। ২০০৮ সালে মৃত্যু হয় স্বপ্নার বাবার। স্বপ্নার বয়স তখন ১৪। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব তাঁর ঘাড়ে এসে পড়ে। পড়াশোনা ছেড়ে দিতে হয়। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। ছোটবেলা থেকেই নাচ-গানের শখ ছিল স্বপ্নার। সংসার চালাতে সেই শখকেই পেশায় বদলে ফেলেন তিনি। হরিয়ানার এক অর্কেস্ট্রা দলের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন স্বপ্না। প্রথম প্রথম হরিয়ানা এবং পড়শি রাজ্যগুলিতে ‘রাগিণী শিল্পী’ হিসাবে কাজ করতেন। কিন্তু বেশ কিছু দিন যাওয়ার পর নাচের অনুষ্ঠানও করতে শুরু করেন। এক মিউজিক সংস্থার প্রকাশিত ‘সলিড বডি রে’ হরিয়ানভি গানের সঙ্গে তাঁর নাচ সকলের মন কেড়েছিল। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি।  

kalerkanthoঅভিনয়েও পিছিয়ে নেই স্বপ্না

শুধু নাচই নয়, গান এবং অভিনয়েও পিছিয়ে নেই স্বপ্না। করেছেন কয়েকটি টিভি শো। ২০টির বেশি গান করেছেন স্বপ্না। বলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন ‘জার্নি অব ভাংওভার’ সিনেমায়। আইটেম গার্ল হিসাবে কাজ করেছেন সেখানে। এ ছাড়া ‘বীরে কি ওয়েডিং’ সিনেমার ‘হট জা তাউ’ গানে তাঁকে দেখা গিয়েছিল। তবে স্বপ্নার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘তেরে আখোঁ কা ইয়ে কাজল’ গানের সঙ্গে নাচ। সেই গান এবং স্বপ্নার নাচ বিপুল জনপ্রিয় হয়েছিল। আর তাঁর এই জনপ্রিয়তাকে শীর্ষে পৌঁছে দেয় ‘বিগ বস’ রিয়ালিটি শো।

kalerkantho

এক সময় অভাব অনটনের সঙ্গে লড়াই করা স্বপ্না আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শুধু তাই নয়, তাঁর বিলাসবহুল বাংলো যেমন রয়েছে, তেমন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিকও তিনি। স্বপ্নার গ্যারাজে রয়েছে অডি কিউ-৭, ফোর্ড এবং বিএমডব্লিউ-৭ সিরিজের মতো ৫০ লক্ষ থেকে আড়াই কোটির বিলাসবহুল গাড়ি। বিলাসবহুল বাংলো রয়েছে দিল্লির নজফগড়ে। এক এক সময় এক একটি গাড়ি চালাতে দেখা যায় স্বপ্নাকে। দামি পোশাক, দামি ঘড়িও তাঁর অন্যতম শখ।

২০২০ সালে হরিয়ানভি গায়ক বীর সাহুকে বিয়ে করে সকলকে চমকে দেন স্বপ্না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

দেখুন স্বপ্নার সেই নাচের ভিডিওটি : 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit