বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান স্পিকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২২ বছর ধরে কাজ করার মাধ্যমে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যুবসমাজকে একত্রিত করে সময়োপযোগী, গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে তারা জনবান্ধব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে সমগ্র বাংলাদেশে।

স্পিকার বলেন, ‘যুবকল্যাণ ও যুব উন্নয়নে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বৈষম্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে। যুবকদের মেধা, দক্ষতা ও প্রতিভা রয়েছে, প্রয়োজন সুযোগ। সুযোগ পেলে তারা মেধার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই, সবার জন্য সমান সুযোগ উন্মুক্ত করার পাশাপাশি বিশ্বায়নের এই যুগে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে যুবসমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি, শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।’

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্কের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আরমা দত্ত, ফখরুল ইমাম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানসহ অন্যরা বক্তব্য রাখেন।এসময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit