সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কো-অপারেশন সামিটে পর শুক্রবার এ দুই বিশ্বনেতা বৈঠক করেন। খবর আনাদোলুর।

তবে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। বিশেষ অতিথি হিসেবে সামারকান্দ সাংহাই কো-অপারেশন সামিটে যোগ দেন এরদোগান। উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত দুদিনের সম্মেলন শেষে জাতিসংঘের ৭৭তম সম্মেলনে অংশ নিতে শুক্রবারই নিউইয়র্কে রওনা হন এরদোগান।জাতিসংঘের সম্মেলনের ফাঁকে তিনি নিউইয়র্কে তুর্কি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী, এনজিও এবং ইহুদি গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করবেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন এরদোগান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit