বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

তিন দিন গরম থাকবে, পরে বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সাগরের লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ১৮ বা ১৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ২০ তারিখের পর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে থাকে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, স্থল লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর প্রদেশে অবস্থান করছে। দেশে লঘুচাপের প্রভাব কমে আসায় বৃষ্টিপাতও কমে গেছে। দেশের সব নদ-নদীর পানি কমছে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চল থেকেও দ্রুত পানি নামতে শুরু করেছে। বৈরী আবহাওয়া না থাকায় দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। তবে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit